ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান যাকাত ডেটাবেইজ ও ‘ যাকাত টেলিভিশন’ চালুর প্রস্তাব পার্থর করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর সময় চাহিয়া লজ্জা দিবেন না, সংসদ সদস্যদের স্পিকার অতীত থেকে শিক্ষা নিয়ে সবাইকে মিলেমিশে দেশ গড়তে হবে: জয়নুল আবদিন ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না, সংসদেই দেওয়া হয়: শাহজাহান চৌধুরী নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা চুক্তি স্বাক্ষরের পরদিনই লেবাননে ইসরাইলি ড্রোন হামলা প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল

দামেস্কে রাশিয়ার বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে দেশটির বিরোধী দলের শক্তিশালী ঘাঁটি ইস্টার্ন গোতায় বুধবার কমপক্ষে ২৩ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশির ভাগই রাশিয়ার বিমান হামলায় নিহত হয়। পর্যবেক্ষণ সংস্থা একথা জানায়।

মানবাধিকার বিষয়ক ব্রিটিশভিত্তিক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইসট বার্তা সংস্থা এএফপি’কে জানায়, দেশটির মিসরাবা শহরে রাশিয়ার বিমান হামলায় ১৮ জন নিহত হয়। বাকি পাঁচজন সিরিয়ার সরকারি বাহিনীর গোলা বর্ষণে প্রাণ হারায়। খবর এএফপি’র।

পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আব্দেল রাহমান জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও ১১ জন নারী রয়েছে। উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়া সংঘাত শুরু হওয়ার পর থেকে এতে তিন লাখ ৪০ হাজারের বেশি লোক নিহত হয়েছে এবং লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

ইস্টার্ন গোতার বেশীর ভাগ এলাকা জাইশ আল-ইসলাম গ্রুপের বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্কের পূর্বে ছোট এ ভূ-খন্ডের অবস্থান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীকে সহায়তা করতে ২০১৫ সালে রাশিয়া প্রথম বিমান অভিযান শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

দামেস্কে রাশিয়ার বিমান হামলায় ২৩ বেসামরিক নাগরিক নিহত

আপডেট সময় ১১:৫৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮