ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোস্টারিকায় বিমান দুর্ঘটনায় ১০ মার্কিন নাগরিকসহ নিহত ১২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোস্টরিকার জনপ্রিয় একটি সমুদ্র সৈকতের অদূরে পার্বত্য এলাকার বনে বিমান বিধ্বস্ত হয়ে ১০ মার্কিন নাগরিকসহ ১২ জন নিহত হয়েছেন। রোববারের এ ঘটনায় নিহত অপর দুজন স্থানীয় দুই পাইলট বলে জানিয়েছে দেশটির সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

কোস্টারিকার রাজধানী সান হোসে থেকে প্রায় ২৩০ কিলোমিটার পশ্চিমে গুয়ানাকাস্তে প্রদেশের সৈকত শহর পুন্তা ইসলিতার অদূরে দুর্ঘটনাটি ঘটেছে। কোস্টারিকার সিভিল এভিয়েশন এজেন্সির পরিচালক এনিয়ো কুবিল্লো জানিয়েছেন, স্থানীয় কোম্পানি নেচার এয়ারের সেসনা ২০৮বি গ্রান্ড ক্যারাভান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনার কারণ নির্ণয় করতে পারেননি এজেন্সির কর্মকর্তারা। কুবিল্লো জানিয়েছেন, একমাস আগের একটি নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ বিমানটিকে উড্ডয়নের অনুমতি দেওয়া হয়েছিল।

ঘটনার দিন সকালে তীব্র বাতাসের কারণে বিমানটির পাইলটরা ভ্রমণপথ পরিবর্তনে বাধ্য হলেও নিরাপদেই সান হোসে থেকে পুন্তা ইসলিতায় পৌঁছেছিলেন। সৈকত শহরটি থেকে যাত্রীদের নিয়ে রাজধানীতে ফেরার কথা ছিল বিমানটির।

এর আগে নেচার এয়ারের আরেকটি বিমান পুন্তা ইসলিতা থেকে ১০ যাত্রী নিয়ে নিরাপদে সকাল ১১টা ৪০ মিনিটে সান হোসে পৌঁছায়। এর ২০ মিনিট পর দুর্ঘটনায় পড়া বিমানটি ১০ যাত্রী ও দুই পাইলট নিয়ে রওনা হয়েছিল।

এক বিবৃতিতে কোস্টা রিকার নিরাপত্তামন্ত্রী গুস্তাভো মাতা বলেছেন, “কোনো আরোহী বেঁচে নেই।” শরীর মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় নিহতদের পরিচয় ও তাদের মোট সংখ্যা নির্ধারণের জন্য ময়নাতদন্ত প্রয়োজন হবে বলে জানিয়েছেন তিনি।

এক টুইটে কোস্টরিকার সাবেক প্রেসিডেন্ট লরা চিনচিল্লা জানিয়েছেন, দুর্ঘটনায় তার এক কাজিন (দুই পাইলটের মধ্যে একজন) নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই বিমান দুর্ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কোস্টারিকায় বিমান দুর্ঘটনায় ১০ মার্কিন নাগরিকসহ নিহত ১২

আপডেট সময় ০২:২৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮