ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ

সিরিয়ার আসাদ নিশ্চিতভাবে একজন সন্ত্রাসী: এরদোয়ান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিশ্চিতভাবেই একজন সন্ত্রাসী এবং তার সঙ্গে সিরিয়ার শান্তি আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব না। বুধবার ব্রিটিশ বার্তা রয়টার্স এ খবর জানিয়েছে। তিউনিশিয়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আসাদ নিশ্চিতভাবেই একজন সন্ত্রাসী। যিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।

এরদোয়ান আরও বলেন, আসাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া অসম্ভব। নিজ দেশের লাখো নাগরিককে যিনি হত্যা করেছেন তার হাতে কিভাবে সিরিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে?

তুর্কি প্রেসিডেন্ট বলেন, আমরা বলতে পারি না যে আসাদ এই পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। কিন্তু তুরস্কের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসী করিডোর হিসেবে ব্যবহৃত হচ্ছে। সিরিয়ায় কোনও শান্তি নেই এবং আসাদ থাকলে এই শান্তি আসবে না।

আসাদকে ক্ষমতা থেকে সরাতে চায় তুরস্ক। এজন্য দেশটি আসাদবিরোধীদের পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে তাকে উৎখাতের জন্য। কিন্তু আসাদের মিত্র রাশিয়া ও ইরানের সঙ্গে সিরিয়ায় রাজনৈতিক সমাধানে কাজ করা শুরু করার পর এই অবস্থান থেকে সরে এসেছে তুরস্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঙ্গলে ম্যারাথন শেষ করল নাসার রোভার, মহাকাশ থেকে ধরা পড়ল ছবি

সিরিয়ার আসাদ নিশ্চিতভাবে একজন সন্ত্রাসী: এরদোয়ান

আপডেট সময় ১২:৫৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০১৭