ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের মানুষ শান্তি চায়, মৃত্যু নয়: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

‘নিরাপত্তা পরিষদের ভোটাভুটি প্রমাণ করেছে, বিশ্বের মানুষ শান্তি চায়, মৃত্যু নয়’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রশংসা করেন তিনি।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে শুক্রবার উ. কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদ ওই নিষেধাজ্ঞা আরোপ করে। এর পর পরই এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘নিরাপত্তা পরিষদের ভোটাভুটি প্রমাণ করেছে, বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়। ’ নিরাপত্তা পরিষেদে পাস হওয়া প্রস্তাবে উ. কোরিয়ায় পরিশোধিত পেট্রলিয়াম পণ্য ও অপরিশোধিত খনিজ তেল সরবরাহ ৯০ শতাংশ কমানোর কথা বলা হয়েছে। পিয়ংইয়ংয়ের প্রধান ব্যবসায়িক অংশীদার চীন এবং রাশিয়াও এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।

সর্বশেষ এ নিষেধাজ্ঞা ছাড়াও উ. কোরিয়ার বিরুদ্ধে আগে থেকেই যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। ট্রাম্প টুইটে বলেন, ‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরো ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদ প্রস্তাবের পক্ষে ১৫-০ ভোট দিয়েছে। বিশ্ব শান্তি চায়, মৃত্যু নয়!’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে পিইয়ংইয়ংয়ের কাছে পরিষ্কার বার্তা পাঠানো হয়েছে যে, এরপরও লাগামহীন আচরণ অব্যাহত রাখলে আরো শাস্তি পাবে ও বিচ্ছিন্ন হয়ে পড়বে।

আধুনিক বিশ্বে দুর্বৃত্তপনার সবচেয়ে ন্যাক্কারজনক রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়াকে চিহ্নিত করেছেন নিক্কি হ্যালি।
এদিকে, পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের আরোপিত নিষেধাজ্ঞাকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন।

তবে কোরীয় দ্বীপের পরিস্থিতিকে ‘জটিল এবং স্পর্শকাতর’ বলে মন্তব্য করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সব পক্ষকে সংযত ও উত্তেজনা কমিয়ে আনতে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে দেশটি। গত ২৮ নভেম্বর উ. কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার এ ক্ষেপণাস্ত্রকে এখন পর্যন্ত সবচেয়ে দূরপাল্লার বলে দাবি করেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের বিতর্কে প্রথমবাবের মতো ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণে ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি হামলার সম্মুখীন হয় তাহলে উত্তর কোরিয়াকে পুরোপুরি ধ্বংস করে দেবে ওয়াশিংটন। ’

গত কয়েক মাস ধরে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র পরীক্ষার জেরে কোরীয় দ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন। পরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ট্রাম্পকে ‘মানসিক বিকারগ্রস্ত মার্কিন বৃদ্ধ’ বলে মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বের মানুষ শান্তি চায়, মৃত্যু নয়: ট্রাম্প

আপডেট সময় ০২:৪৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭