ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিকি হ্যালির অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইয়েমেন থেকে সৌদি আরবে নিক্ষিপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সম্পর্কে যুক্তরাষ্ট্র যে অভিযোগ করেছে তাকে ‘ভিত্তিহীন ও হাস্যকর’ বলে অভিহিত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি আকবর বেলায়েতি। তিনি বলেছেন, ‘ইরান কখনোই ইয়েমেনকে ক্ষেপণাস্ত্র দেয়নি।’

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি একটি মোটা পাইপ সদৃশ একটি বস্তুকে সাংবাদিকদের দেখিয়ে দাবি করেন, ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এটি তার ধ্বংসাবশেষ। তিনি কথিত ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে দাবি করেন, ইরান এই ক্ষেপণাস্ত্র হুতি যোদ্ধাদের দিয়েছে। ইরান তাৎক্ষণিকভাবে ওই দাবি নাকচ করে দিয়ে হ্যালির অভিযোগকে ‘ভিত্তিহীন ও উসকানিমূলক’ বলে প্রত্যাখ্যান করেছে।

এ সম্পর্কে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর বেলায়েতি আরো বলেন, ‘আন্তর্জাতিক ইস্যুতে কীভাবে কথা বলতে হয় তার ন্যুনতম কূটনৈতিক বোধ নিকি হ্যালির নেই। তিনি হচ্ছেন তার বস ডোনাল্ড ট্রাম্পের মতো যিনি ভুয়া তথ্যের ওপর ভিত্তি করে উল্টাপাল্টা বক্তব্য দিতে অভ্যস্ত।’

ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলা সৌদি আগ্রাসনের জবাবে গত ৪ নভেম্বর হুতি আনসারুল্লাহ যোদ্ধারা রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সৌদি কর্তৃপক্ষ ক্ষেপণাস্ত্রটিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভূপাতিত করার দাবি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিকি হ্যালির অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর: ইরান

আপডেট সময় ১০:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০১৭