ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হেলিকপ্টার দুর্ঘটনায় হন্ডুরাসের প্রেসিডেন্টের বোনসহ নিহত ৬

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় হন্ডুরাসের প্রেসিডেন্টের বোনসহ ছয়জন নিহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানীর কাছে একটি পাহাড়ে তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।খবর এএফপির।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্ট জুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ টুইটারে জানান, ‘ঈশ্বর তার প্রিয় পাত্রী হিল্ডা হার্নান্দেজকে তার কাছে নিয়ে গেছেন। হিল্ডা ন্যাশনাল পার্টির একজন অক্লান্ত পরিশ্রমী যোদ্ধা ছিলেন।’

হিল্ডাকে বহনকারী হন্ডুরান বিমান বাহিনীর এএস৩৫ বি-৩ হেলিকপ্টারটি রাজধানীর টোকোনটিন বিমান বন্দর থেকে উড়ে যায়। এ সময় আবহাওয়ার অবস্থা খারাপ ছিল। সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়ারবাবুয়েনা পর্বতের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে ‘কাউকে জীবিত পাওয়া যায়নি।’

এই দুর্ঘটনায় আরো যারা মারা গেছেন তারা হলেন, পাইলট লেফটেন্যান্ট ইভান ভাসকুয়েজ পোর্টিলো, কো-পাইলট সেকেন্ড লেফটেন্যান্ট গার্সন ডিয়াজ নোলাস্কো, সেনাবাহিনীর ক্যাপ্টেন প্যাট্রিসিয়া ভালাদারেস এবং মন্ত্রীদের সার্বিক নিরাপত্তা বিভাগের দুই কর্মী নাগুম লাগোস ও মার্কোস বানেগাস। লিন্ডার মৃত্যুর খবর জানার পর প্রেসিডেন্ট তার টুইটারে প্রোফাইলে তার বোনের একটি ছবি পোস্ট করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হেলিকপ্টার দুর্ঘটনায় হন্ডুরাসের প্রেসিডেন্টের বোনসহ নিহত ৬

আপডেট সময় ১১:১২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭