ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ফ্রান্সে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত বাস, চার শিশু নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে চার শিশু নিহত এবং ২০ জনের মতো আহত হয়েছেন। খবর বিবিসির। স্থানীয় সময় বৃহস্পতিবার পারপিনান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে মিলাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের বয়স ১৩ থেকে ১৭ বছরের মধ্যে। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর।

জানা গেছে, বাসটি মিলাস এলাকার একটি স্কুল থেকে শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেনের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে বাসটি মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই চার শিশু নিহত হয়। আহত হয় ১০ জনের মতো। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাস ও ট্রেনের চালককে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এদিকে দুর্ঘটনায় হতাহত ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় তিনি এই সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

পাবনায় শ্রমিক লীগ নেতাসহ দুজনকে লক্ষ্য করে হামলা

ফ্রান্সে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত বাস, চার শিশু নিহত

আপডেট সময় ০২:৫৬:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭