ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০১৮ সালে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী হবেন পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আগামী বছরের মার্চে রাশিয়ার পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন বর্তমান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খবর আরটি নিউজের। আজ বৃহস্পতিবার মস্কোতে বার্ষিক সংবাদ সম্মেলনে দেশি-বিদেশি সাংবাদিকের উপস্থিতিতে পুতিন এ কথা বলেন। আগামী বছরের নির্বাচনে জয়ী হওয়ার জন্য তিনি রাজনৈতিক দল ও সুশীল সমাজের সমর্থন চেয়েছেন।

সংবাদ সম্মেলনে ভ্লাদিমির পুতিন বলেন, ‘এটা হবে স্ব-প্রস্তাবিত প্রার্থী। ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিব। যারা দেশের উন্নয়নে আমার আদর্শ ধারণ করে এবং আমার ওপর বিশ্বাস রাখে সেই সব রাজনৈতিক ফোর্সের (রাজনৈতিক দল ও সংগঠন) সমর্থন আশা করছি। রুশ জনগণের কাছ থেকে ব্যাপক সমর্থন আশা করছি।’

পুতিন আরো বলেছেন, নির্বাচনী প্রচারের পরিকল্পনা বাস্তবিক অর্থে প্রস্তুত আছে। তবে তার নির্বাচনী প্রধানের দায়িত্ব কে পালন করবেন তা তিনি জানাননি। তিনি এই বিষয়টিকে ‘কৌশলগত ও গুরুত্বপূর্ণ’ বলেছেন।

ইউনাইটেড রাশিয়া দলের হয়ে ২০১২ সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করেন পুতিন। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ বর্তমানে এই দলের সভাপতি। পুতিন হয়তো মনে করছেন যে নির্দিষ্ট একটি দলের প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিলে অধিকাংশ ভোটারের সমর্থন তিনি পাবেন না।

রাশিয়ার একটি মতামত গবেষণা কেন্দ্রের সর্বশেষ জরিপে দেখা যায়, শতকরা ৮০ ভাগ রুশ জনগণ পুতিনকে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে তৈরি আছেন। ৬ ডিসেম্বর দেয়া এক ঘোষণায় ২০১৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান রাশিয়ার এই নেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২০১৮ সালে স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী হবেন পুতিন

আপডেট সময় ০১:১৬:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭