ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টেরেসা মে’কে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আটক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নাইমুর জাকারিয়া রহমান নামের ২০ বছর বয়সী এক যুবককে আটক করেছে লন্ডন পুলিশ। বিবিসি জানায়, বুধবার লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে নাইমুর জাকারিয়া রহমান নিজেকে ব্রিটিশ-বাংলাদেশি বলে পরিচয় দিয়েছেন।

‘‘নাইমুর জাকারিয়া উত্তর লন্ডনের বাসিন্দা। সে প্রধানমন্ত্রীর বাসভবন ডাউনিং স্ট্রীটের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভেতরে ঢুকে পড়ে। এসময় সে ছুরি, পেপার স্প্রে এবং সুইসাইড ভেস্ট ব্যবহার করে প্রধানমন্ত্রী টেরেসা মে’কে হত্যার ষড়যন্ত্র করেছিল।’’

তবে নাইমুর জাকারিয়া আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত তাকে পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছে। আগামী ২০শে ডিসেম্বর তাকে আবারও উচ্চ আদালতে হাজির করা হবে। লন্ডনে সন্ত্রাসবিরোধী পুলিশ গতমাসে এই বাংলাদেশি বংশোদ্ভূত এই যুবককে গ্রেপ্তার করে। তবে বুধবার তার নাম পরিচয় প্রকাশ করা হয়।

এই যুবকের বিরুদ্ধে আরও একটি সন্ত্রাসের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই অভিযোগে বলা হয়: সে পাকিস্তানি বংশোদ্ভূত এক তরুণকে লিবিয়ায় কট্টর ইসলামপন্থীদের হয়ে যুদ্ধ করতে যেতে সহযোগিতা করছিল। ওই তরুণকেও একইসাথে আদালতে হাজির করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টেরেসা মে’কে হত্যাচেষ্টার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত আটক

আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭