ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে-কে হত্যার একটি পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আজ বুধবার দুই তরুণকে যুক্তরাজ্যের আদালতে তোলা হচ্ছে। খবর বিবিসির।

খবরে বলা হয়, লন্ডনের ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের নিরাপত্তা গেটে বোমা বিস্ফোরণ ও টেরিজার ওপর ছুরি নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ উত্তর লন্ডনের বাসিন্দা নাইমুর জাকারিয়া রহমান(২০) এবং মোহাম্মদ আকিব রহমান নামে ২১ বছর বয়সী অপর এক যুবককেও সন্ত্রাসবাদের প্রস্তুতির অভিযোগে আটক করা হয়েছে। আকিব বার্মিংহামের বাসিন্দা।

যুক্তরাজ্যের মেট্রোপলিটন পুলিশ মঙ্গলবার সন্ত্রাস দমন আইনে দুই যুবককে আটকের কথা জানিয়েছে। কাউন্টার টেররিজম ইউনিট ২৮ নভেম্বর নাইমুর জাকারিয়া রহমান ও মোহাম্মদ আকিব রহমানকে আটক করে বলে বিবৃতিতে জানায় পুলিশ। কেন্দ্রীয় লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে বুধবার তাদের তোলা হবে।

মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই ফাইভের প্রধান অ্যান্ড্রু পার্কার প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করেছেন। মঙ্গলবার সকালে মে-র মুখপাত্র জানান, ব্রিটেন গত এক বছরে সন্ত্রাসবাদী হামলার অন্তত ৯টি ষড়যন্ত্র নস্যাৎ করেছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে।

মার্চে ওয়েস্টমিনস্টার ব্রিজ এলাকায় এক ব্যক্তি পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে ও পুলিশকে ছুরি মেরে পাঁচজনকে হত্যা করে। মে মাসে ম্যানচেস্টার আরেনায় একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা

আপডেট সময় ০৬:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭