ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানব অঙ্গের পাচারের দায়ে কোস্টারিকায় চিকিৎসক-ব্যবসায়ীর কারাদণ্ড

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

শারীরিক অঙ্গ পাচারের দায়ে সোমবার এক চিকিৎসক ও এক ব্যবসায়ীকে কারাদণ্ড দিয়েছে কোস্টারিকার একটি আদালত। খবর এএফপির। অর্থের বিনিময়ে গরিব লোকজনকে রাজি করিয়ে তাদের কিডনি বিদেশি নাগরিকদের শরীরে প্রতিস্থাপন করানোর কাজে জড়িত থাকায় তাদের এ সাজা দেয়া হয়।

অবৈধভাবে কিডনি প্রতিস্থাপন করায় দোষী সাব্যস্ত কোস্টারিকার চিকিৎসক ফ্রান্সিসকো মোরা প্যালমাকে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজধানী সান জোসেতে তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত একটি প্যানেল এ সাজা দেয়। কিডনি প্রদানের যাবতীয় ব্যবস্থা করে দেয়ার দায়ে আদালত গ্রিসের ব্যবসায়ী ডিমোস্টেনেস কাটসিগিয়ানিসকে আট বছরের কারাদণ্ড দিয়েছে।

প্রতিস্থাপনের জন্য কিডনি দাতাকে তাদের প্রতিটি কিডনির বিনিময়ে তিন হাজার ডলার থেকে ছয় হাজার ডলার দেয়া হতো। এ মামলায় অপর তিন চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের মুক্তি দেয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মানব অঙ্গের পাচারের দায়ে কোস্টারিকায় চিকিৎসক-ব্যবসায়ীর কারাদণ্ড

আপডেট সময় ০১:৫৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭