ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয় ভারত থেকে আমদানি ৯.৬২ বিলিয়ন ডলার, রপ্তানি ১.৭৬ বিলিয়ন মারা গেছেন কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী:মাহদী আমিন সংসদ অধিবেশনের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজই গুরুত্বপূর্ণ নয়: স্পিকার ফরিদপুরে মাদক কারবারি সন্দেহে গণপিটুনি ও প্রাইভেটকারে আগুন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, সংসদে জানালেন স্পিকার তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জেরুজালেম ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে জর্ডান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চলতি সপ্তাহে জেরুজালেমকে ইসরায়েলের রাজধনী হিসেবে ঘোষণা দিতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আশঙ্কায় মুসলিম দেশগুলোর জোট আরব লীগ ও ইসলামি সংস্থা ওআইসির সদস্যদের মধ্যে জরুরি বৈঠক ডাকার উদ্যোগ নিয়েছে জর্ডান। দেশটির একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এক শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছে, আগামী বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার বিতর্কিত ঘোষণা দিতে পারেন। জেরুজালেমকে স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতির পরিপন্থী হবে এবং তা মধ্যেপ্রাচ্যে উত্তেজনা ছড়াবে।

বর্তমানে আরব সামিটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছে জর্ডান। জেরুজালেমকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে দুই সংস্থার সদস্যদের বৈঠকে আমন্ত্রণ জানাবে জর্ডান। রয়টার্সকে জর্ডানের এক শীর্ষ কূটনৈতিক কর্মকর্তা জানান, এই সিদ্ধান্তের ফলে যে আতঙ্ক ও উদ্বেগ বৃদ্ধি করবে তা নিয়ে আলোচনা করতেই আরব লিগ ও ওআইসির বৈঠক ডাকা হবে।

তিনি আরো জানান, ট্রাম্পের এই ঘোষণার কারণে চলমান শান্তি প্রক্রিয়ার সব চেষ্টা ব্যর্থ করে দেবে। আরব, মুসলিম দেশ ও পশ্চিমা মুসলিম সম্প্রদায়দের মধ্যেও উত্তেজনা বৃদ্ধি পাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া আঘাত, পর্তুগালের ৫-০ গোলের বড় জয়

জেরুজালেম ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে জর্ডান

আপডেট সময় ০৪:৩৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০১৭