ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোমে জুবায়েরের সঙ্গে জারিফের তর্ক হয়নি: ইরান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইতালির রাজধানী রোমে সম্প্রতি অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলনে সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে তর্ক হয়েছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ওই গুজবের সত্যতা নাকচ করে দেন। কোনো কোনো বিদেশি গণমাধ্যম খবর দিয়েছিল, রোম সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফে তর্ক হয়েছে।

এ সম্পর্কে প্রশ্ন করা হলে কাসেমি বলেন, এ খবর সম্পূর্ণ অসত্য এবং বিশেষ উদ্দেশ্যে বানোয়াট খবরটি তৈরি করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, রোম সম্মেলনে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা দু’টি আলাদা দিনে বক্তব্য রেখেছেন এবং তারা দু’টি আলাদা দিনে সেখানে উপস্থিত হয়েছিলেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত সম্মেলনে বৃহস্পতিবার বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, সিরিয়া সরকারের আনুষ্ঠানিক অনুরোধে সাড়া দিয়ে তার দেশ সিরিয়ায় সন্ত্রাস বিরোধী যুদ্ধে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছে।

মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশ প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় না রেখে শুধুমাত্র সমরাস্ত্র কিনে নিজের নিরাপত্তা রক্ষা করতে চায় বলে অভিযোগ করেন জারিফ। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সব দেশকে পরস্পরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলকে একটি নিরাপদ স্থানে পরিণত করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোমে জুবায়েরের সঙ্গে জারিফের তর্ক হয়নি: ইরান

আপডেট সময় ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭