ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আরব মিত্রদের অসুবিধায় ফেললে হিজবুল্লাহকে মেনে নেবেন না হারিরি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আরব মিত্রদের অসুবিধায় ফেলে বা নিজ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে হিজবুল্লার এমন কোনও অবস্থান মেনে নেবেন না বলে জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি। নিজ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি দলটির এমন সমালোচনা করেন। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর রবিবার এ খবর জানিয়েছে।

হারিরির বিবৃতিতে কোনও আরব দেশকে নির্দিষ্ট করা হয়নি। তিনি জানান, আলোচনার মাধ্যমে লেবাননকে একটি নিরপেক্ষ ও ‘দায়মুক্ত’ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ হিসেবেই তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

‘দায়মুক্ত’ বলতে আঞ্চলিক দ্বন্দ্বের বাইরে লেবাননের অবস্থান নেওয়ার নীতিকে বোঝানো হয়ে থাকে। রাজনৈতিক ও সশস্ত্র আন্দোলনের মাধ্যমে হিজবুল্লাহর আঞ্চলিক ভূমিকা হারিরি দীর্ঘদিনের মিত্র সৌদি আরবকে অস্বস্তিতে ফেলেছে। তবে হিজবুল্লাহর আন্তর্জাতিক সম্পর্ক কর্মকর্তা আম্মার মৌসাবী জানান, শিয়াপন্থী দলটি দেশে তাদের অংশীদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে প্রস্তুত। তারা সবার সঙ্গেই সংলাপ ও সহযোগিতা করতে প্রস্তুত।

মৌসাবী আরও বলেন, লেবাননকে অস্থিতিশীল করতেই সৌদি আরব চাপ দিয়ে হারিরিকে পদত্যাগ করিয়েছিল। গত ৪ নভেম্বর সৌদি আরব থেকে এক টেলিভিশন ভাষণে হারিরি পদত্যাগের ঘোষণা দেন। এরপর গত বুধবার দেশে ফিরে প্রেসিডেন্ট মাইকেল আউনের সঙ্গে আলোচনার পর তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেন। এর ফলে মধপ্রাচ্যে এ নিয়ে সৃষ্ট সংকটের আপাত অবসান হয়।

অন্যদিকে হিজবুল্লাহ সিরিয়ায় আসাদ সরকারের পক্ষে লড়াই করছে। উপসাগরীয় দেশগুলো ইয়েমেনে হুথি বিদ্রোহী ও বাহরাইনের জঙ্গিদের সহায়তার জন্য হিজবুল্লাহকে দোষারোপ করে। তবে হিজবুল্লাহ তা বরাবরই অস্বীকার করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আরব মিত্রদের অসুবিধায় ফেললে হিজবুল্লাহকে মেনে নেবেন না হারিরি

আপডেট সময় ০২:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০১৭