ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ফ্রান্সে তিনজনকে হত্যা করে পুলিশের আত্মহত্যা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রেমিকা সম্পর্ক ভেঙে দেয়ার হুমকি দেয়ায় তার বাবাসহ তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন ফ্রান্সের এক পুলিশ সদস্য। নিহত অন্য দুজন সাধারণ পথচারী ছিলেন।

বিবিসি জানিয়েছে গত শনিবার ফ্রান্সের সার্সেলেস শহরে এ ঘটনা ঘটে। ওই পুলিশ সদস্যের গুলিতে তার প্রেমিকা, প্রেমিকার মা ও বোন আহত হয়েছেন।

সার্সেলেস শহরের মেয়র ফ্রাসোয়া পুপোনি জানান, পুলিশ সদস্যের প্রেমিকা সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে দেয়ার কথা জানান। লা মন্ডে পত্রিকা জানায়, প্রেমিকার ওপর ক্ষোভে ওই পুলিশ প্রথমে তার সার্ভিস পিস্তল দিয়ে দু’জনকে হত্যা করেন।

মেয়র ফ্রাসোয়া বলেন, ‘এই দু’জনের সঙ্গে পুলিশ সদস্যের কোনো পরিচয় ছিল না। আমি ওই দু’জনকে চিনতাম, কারণ সেখানে আমি ১০ বছর থেকেছি।’ এরপর ৩১ বছর বয়সী ওই পুলিশ সদস্য গাড়িতে থাকা তার প্রেমিকার মুখে গুলি করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সে তিনজনকে হত্যা করে পুলিশের আত্মহত্যা

আপডেট সময় ১১:৪২:০২ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭