ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাতালান নেতা পুজদেমনকে গ্রেফতারে পরোয়ানা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাতালোনিয়ার সাবেক নেতা কার্লোস পুজদেমন ও তার সঙ্গে বেলজিয়ামে চলে যাওয়া সাবেক চার কাতালান মন্ত্রীর বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন স্পেনের এক বিচারক।

বৃহস্পতিবার মাদ্রিদের উচ্চ আদালতের শুনানিতে উপস্থিত হননি পুজদেমন। এরই প্রেক্ষিতে শুক্রবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে বিবিসি।

এদিন আদালতে হাজির হওয়া ৯ সাবেক কাতালান মন্ত্রীকে জামিন না দিয়ে পুলিশ হেফাজতে পাঠান স্পেনীয় বিচারক কারমেন লামেলা। পরে এদের মধ্যে ৫০ হাজার ইউরোয় জামিনে মুক্তি পান সাবেক কাতালান বাণিজ্যমন্ত্রী সান্তি ভিয়ার।

তাদের বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণার নামে বিদ্রোহ, রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ এনেছেন স্পেনের কৌঁসুলিরা।

এদিকে বেলজিয়ামে পুজদেমনের আইনজীবী জানান, পুজদেমনের স্পেনে যাওয়ার জন্য পরিস্থিতি ‘সুবিধাজনক নয়’। শুক্রবার বেলজিয়ামের রাষ্ট্রীয় প্রসিকিউটরদের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, পুজদেমনের বিরুদ্ধে জারি হওয়া ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা খতিয়ে দেখার পর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাতালান নেতা পুজদেমনকে গ্রেফতারে পরোয়ানা

আপডেট সময় ০৩:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০১৭