ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২৭ সালের মধ্যে ভারত ইসলামী রাষ্ট্রে পরিণত হবে: হিন্দু যুব বাহিনী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০২৭ সালের মধ্যে ভারত ইসলামী রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন হিন্দু যুব বাহিনীর নেতা নগেন্দ্র প্রতাপ তোমর। উত্তর প্রদেশের মীরাটে এক সমাবেশে নগেন্দ্র প্রতাপ তোমর বলেন, ভারতে ষড়যন্ত্র করে মুসলিম জনসংখ্যা বাড়ানো হচ্ছে। সেখানে তিনি মুসলিমদের বিরুদ্ধে তীব্র আপত্তিকর ও বিতর্কিত মন্তব্যও করেন।

তোমর বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মুসলিমরা লবিং করছে যাতে ভারতকে ‘দারুল ইসলামে’ পরিণত করা যায়। হিন্দুদের মধ্যে যারা কাপুরুষ ছিলেন তারা মুসলিম হয়েছিলেন কিন্তু যারা যোদ্ধা ছিলেন তারা আমাদের মধ্যে বসে আছে।’

তিনি বলেন, ‘আল্লাহর দান হিসেবে মুসলিমরা সন্তান জন্ম দেন না, বরং ভারতকে কবজা করার উদ্দেশ্যেই তা করা হয়।’ আজ গণমাধ্যমে প্রকাশ, হিন্দুত্ববাদী ওই নেতা মুসলিমদের দাড়ি ও তথাকথিত ‘লাভ জিহাদ’ নিয়েও তীব্র সমালোচনা ও কটাক্ষ করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ২০০২ সালে হিন্দু যুব বাহিনী গঠন করেন। তিনি এখনো এই সংগঠনের প্রধান। নগেন্দ্র প্রতাপ তোমর নামে বিতর্কিত মন্তব্যকারী ওই নেতা হিন্দু যুব বাহিনীর উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলীয় প্রধান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০২৭ সালের মধ্যে ভারত ইসলামী রাষ্ট্রে পরিণত হবে: হিন্দু যুব বাহিনী

আপডেট সময় ১২:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০১৭