ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল

দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার ক্যলাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আগামীতে জ্বালাও পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে। কারণ দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। মানুষ হরতালের মানে জ্বালাও পোড়াও চায় না। বৃহস্পতিবার বিকেলে কাজীপুরের তেকানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জনসভার আয়োজন করে তেকানী ইউনিয়ন আওয়ামী লীগ।

তিনি বলেন, সংবিধানের বাইরে আমরা যাবো না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর সুযোগ নেই।

বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোন লাভ নেই। অন্দোলনের নামে জ্বালাও পোড়াও হরতাল করলে দেশের জনগণ তা প্রতিহত করবে।
২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, সে সময় নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের আমলেই জঙ্গীবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গী দমনের সফল নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদের সভাপতিত্বে সভায় মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার

দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়: নাসিম

আপডেট সময় ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭