ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

জয়সওয়াল: তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত

বাংলাদেশে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতা এবং প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে যে, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবে। শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে নয়াদিল্লির অবস্থান অপরিবর্তিত রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের পারস্পরিক সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতেই এই সম্পর্ক প্রতিষ্ঠিত। বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাবলি নিয়ে কোনো মন্তব্য নেই বলেও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই বক্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন বাংলাদেশে নতুন করে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্তব্য নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল।

সাম্প্রতিক অস্থিরতা ও সহিংসতার জন্য ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সমর্থকদের বিরুদ্ধে বিদেশে বসে ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সীমান্তের ওপারের একটি দেশের কথা ইঙ্গিত করে বলেন, শেখ হাসিনার সমর্থকরা তাদের প্রভুদের খুশি রাখতে ষড়যন্ত্রে লিপ্ত। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি কোনো দেশের নাম উচ্চারণ করেননি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

জয়সওয়াল: তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত

আপডেট সময় ০৭:০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬