ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বীরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে ইতালি প্রবাসীর পরিবারে হামলা

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুনাহর লালপাড়া গ্রামে জনচলাচলের রাস্তা বন্ধের প্রতিবাদ করায় ইতালি প্রবাসী জয়নাল আবেদীন, তার স্ত্রী সুমা আক্তার ও তার ভাই রমজান আলীর ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়ে সুমা আক্তার বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ভুক্তভোগী প্রবাসীর পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ দানেশ আলী ও জহুরুল ইসলাম গংরা দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে তাদের সঙ্গে বিরোধ বজায় রেখেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নওজেস আলীর ছেলে ইতালি প্রবাসী জয়নাল আবেদীনের সঙ্গে আফতাব আলীর ছেলে দানেশ আলী ও জহুরুল ইসলামের রাস্তা নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৭টার দিকে জয়নাল আবেদীন ইতালি থেকে বাড়িতে ফিরলে অভিযুক্ত দানেশ আলী, জহুরুল ইসলাম, আনোয়ারা, ভগীর আলী, আনজুয়ারা ও শিউলি বেগমের নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এসময় প্রবাসীর স্ত্রীকে ইট দিয়ে মাথায় ও চোখে আঘাত করা হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। হামলাকারীরা তার ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী জয়নাল আবেদীন জানান, অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে ড্রেন নির্মাণের ফলে এলাকাবাসীর চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হয়েছিল। সম্প্রতি সরকারি উদ্যোগে রাস্তাটি মাটি ভরাট করে উঁচু করা হয়।

এ বিষয়ে স্ত্রী সুমা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জানালে গত ৯ জুন ২০২৬ তারিখে সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশে সার্ভেয়ার পরিমাপ করতে যান। সেই সময় রাস্তা দখলকারীরা তাদের বাড়িঘর ও গাছপালা পড়ার আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ওঠে। জয়নাল আবেদীন আরও অভিযোগ করেন যে, পাঁচটি গ্রামের কয়েকশ বিঘা জমির ধান ও কৃষিপণ্য পরিবহনের এই প্রধান রাস্তাটি ড্রেন তৈরির মাধ্যমে সংকীর্ণ করার প্রতিবাদ করায় তাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিরা ক্ষমতার অপব্যবহার করে রাস্তাটি জবরদখল করার চেষ্টা করছেন বলেও ভুক্তভোগীরা জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

বীরগঞ্জে রাস্তা নিয়ে বিরোধে ইতালি প্রবাসীর পরিবারে হামলা

আপডেট সময় ০৩:৩৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬