ঢাকা ০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত সরকার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামরিক বিমানে করে বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এ বিষয়ে ঢাকা ও দিল্লির মধ্যে পর্দার আড়ালে কয়েক মাস ধরে আলোচনা চললেও, তাকে ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে প্রধানত দুটি শর্ত আরোপ করা হয়েছে। ভারতীয় সরকারি ও সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানা গেছে। প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনাকে ফিরিয়ে নেয়ার পুরো দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিতে হবে। এছাড়া দেশে ফেরার পর তাকে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দিতে হবে এবং ২০২৪ সালের জুলাইয়ের হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে নেয়ার প্রত্যাশা করছে ভারত।

২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট ক্ষমতা থেকে পদত্যাগ করে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা।

এরপর দুই বছরের বেশি সময় পার হলেও ভারতের অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ও দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি বাড়ছে। বাংলাদেশের আদালতে তিনি ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হওয়ায়, তাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন বাংলাদেশেই ফেরত পাঠানোর পথ খুঁজছে নয়াদিল্লি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা নিজেও ২০২৬ সালের ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছা ব্যক্ত করেছিলেন। এখন মনে করা হচ্ছে, ভারত সরকারের সাথে বোঝাপড়া করেই তিনি ওই ঘোষণা দিয়েছিলেন। তবে এই বিষয়ে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং গত ডিসেম্বর থেকে বাংলাদেশের করা আনুষ্ঠানিক প্রত্যর্পণের অনুরোধটিও ঝুলিয়ে রেখেছে। প্রতিবেদনে বলা হয়, হাসিনার ভারতে অবস্থান নিয়ে ক্রমেই অস্বস্তিতে পড়ছে নয়াদিল্লি। এর মধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এখন পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসেননি। বাংলাদেশের আদালতে দণ্ডিত একজন সাবেক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে রাখায় বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। কিন্তু নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।

ভারতের নীতিনির্ধারকদের ধারণা, আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিকভাবে সক্রিয় করতে হলে শেখ হাসিনার দেশে ফেরা প্রয়োজন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তারা কোনোভাবেই তাকে সরাসরি ফাঁসিতে ঝোলানোর জন্য হস্তান্তর করবে না; বরং তিনি যাতে আন্তর্জাতিক মহলের নজরদারিতে একটি সুষ্ঠু ও স্বচ্ছ বিচার প্রক্রিয়ার সুযোগ পান, তা নিশ্চিত করাই ভারতের লক্ষ্য। এছাড়া ভারতে থাকা বিদেশি নাগরিকদের সাথে নিয়মিত ব্রিফিংয়ের সময় তাকে দিল্লির মনোভাব সম্পর্কে জানানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার বলেছে, বিষয়টি আইনি এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। কিন্তু হাসিনার প্রত্যাবর্তন নিয়ে দিল্লির নিজস্ব পরিকল্পনা রয়েছে বলে দাবি করেছে বিবিসি বাংলা। হাসিনার ঘোষণার পেছনে দিল্লির সম্মতি। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, বিচারপ্রক্রিয়া আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব গণমাধ্যমের নজরদারির মধ্যে পরিচালিত হোক, সেটিও চায় ভারত।

প্রত্যাবর্তনের লজিস্টিক সহায়তার ক্ষেত্রে ভারত দুই ধরনের বিকল্প রেখেছে। এর মধ্যে বাংলাদেশ সরকার দিল্লিতে সামরিক বিমান পাঠাতে পারে, অথবা দুই দেশের সম্মতিক্রমে কোনো স্থলসীমান্ত এলাকায় সেনাবাহিনীর মাধ্যমে তাকে গ্রহণ করা হতে পারে। দিল্লি উভয় ক্ষেত্রেই প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

ভারতের পক্ষ থেকে এই প্রক্রিয়ায় দুই দেশের সামরিক নেতৃত্বের দীর্ঘদিনের সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা চলছে। গত অক্টোবর মাসে বাংলাদেশের হাইকমিশনারের দিল্লি সফরকালে ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সাথে বৈঠক হয়। সামরিক সূত্রের মতে, বিশেষ কারণ ছাড়া সেনাপ্রধানের সাথে এমন বৈঠকের অবকাশ নেই, তাই এই আলোচনায় হাসিনার প্রত্যাবর্তনে সেনাবাহিনীর ভূমিকার বিষয়টি প্রধান ছিল। তবে বাংলাদেশের স্বাধীন বিচারব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ উঠুক, তা চায় না দিল্লি। বিবিসি বাংলার প্রতিবেদনে বাংলাদেশের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর অক্টোবরের প্রথম সপ্তাহে দিল্লি সফরের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য যে, ২০২৪ সালের জুলাইয়ের অস্থিরতার আগে থেকেই বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে ভারতীয় সাবেক সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডেসহ সংশ্লিষ্টদের নিয়মিত সাপ্তাহিক যোগাযোগ ছিল। ভারত এখন এই সামরিক সম্পর্কের সূত্র ধরেই হাসিনাকে নিরাপদ ও গ্রহণযোগ্য উপায়ে দেশে ফেরাতে চায়। ভারতের সামরিক কর্মকর্তাদের মতে, দীর্ঘদিন শেখ হাসিনার নিরাপত্তার দায়িত্ব কার্যত ভারতের ওপর থাকায়, তিনি বাংলাদেশে ফিরলে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করা ভারতের অন্যতম বিবেচ্য বিষয় হিসেবে থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কায় আবহাওয়া অফিস

সামরিক বিমানে শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় ভারত সরকার

আপডেট সময় ০৬:১৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬