ঢাকা ১০:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের মিছিল: গ্রেপ্তার বেড়ে ৭

যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পুলিশের ভ্যানের সামনে ঝটিকা বিক্ষোভ মিছিলের ঘটনায় নতুন করে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার আশরাফুল ইসলাম সোহাগ (২৮), রানীগ্রাম মধ্যপাড়ার মোহাম্মদ সাজু (১৭) এবং একডালা মহল্লার মোহাম্মদ রবিউল ইসলাম (৩১)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে সোহাগ ও রবিউল যুবলীগের এবং সাজু ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গত বুধবার ভোরে মহাসড়কে যুবলীগের নেতাকর্মীরা মিছিল করার পর বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে ধরা হয়। এ নিয়ে এই মামলায় সর্বমোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে সাতজনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে মিছিল করার ঘটনায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এর আগে একই ঘটনায় চার নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।

আপলোডকারীর তথ্য

রংপুরে কৃষক মৃত্যুতে পুনঃতদন্ত ও বিচারের দাবিতে সড়ক অবরোধ

সিরাজগঞ্জে মহাসড়কে যুবলীগের মিছিল: গ্রেপ্তার বেড়ে ৭

আপডেট সময় ০৮:২৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬