ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ

রাজধানীর উত্তরখানের তুরাগ নদের রাজবাড়ি ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। এ ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে দীপ পিবিআই কর্মকর্তাদের কাছে ঘটনার বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, দীপকে নিয়ে বেশ কয়েকটি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখে দীপ দাবি করেছেন, ঘটনার সময় তারা সেখানে আলাপচারিতায় ছিলেন। সে সময় পুলিশের কিছু সদস্য তাদের ধাওয়া করলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন এবং দীপ সেখান থেকে পালিয়ে আসেন। তবে দীপের দেওয়া এই তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য পিবিআই নিবিড় তদন্ত চালাচ্ছে এবং ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে। জিজ্ঞাসাবদে দীপ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে নদের পাড় থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পিবিআই। পিবিআই সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, মোটরসাইকেলটি তাহসিফের কি না তা যাচাই করা হচ্ছে, তবে প্রাথমিকভাবে এটি তারই হওয়ার সম্ভাবনা প্রবল। উদ্ধারকৃত মোটরসাইকেলটি উত্তরখান থানায় রাখা হয়েছে এবং নৌ পুলিশের তদন্তে পিবিআই সহায়তা প্রদান করছে।

তদন্তকারী কর্মকর্তাদের ধারণা, রাজবাড়ি ঘাট এলাকাটি মাদক কারবারিদের আস্তানা হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়ার মুখে পড়ে তাহসিফ নদে পড়ে গিয়ে নিখোঁজ ও পরে মৃত্যুর মুখে পড়তে পারেন। প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরা থেকে বের হওয়ার পর রাত ১টা ৩৫ মিনিটে মায়ের ফোনে সর্বশেষ ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন তাহসিফ। তিনি মেসেজে জানিয়েছিলেন, বাসায় ফিরছেন। কিন্তু আর ফিরে আসেননি। এদিকে তাহসিফের বাবা কেএম এনায়েতুল করিম তার ছেলের মৃত্যুকে আত্মহত্যা মানতে নারাজ। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন: ১৪৪ ধারা জারি, পর্যবেক্ষণ চলছে

তাহসিফ সাউরি মৃত্যু: জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন বন্ধু দীপ

আপডেট সময় ০২:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬