ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

সাকিবকে মেন্টর করা উচিত কি? মুখ খুললেন ইয়ান বিশপ

দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল ও সেরা ক্রিকেটার হিসেবে স্বীকৃত সাকিব আল হাসান। আন্তর্জাতিক অঙ্গনে অসংখ্য রেকর্ড গড়া এই তারকা মাঠের বাইরের কর্মকাণ্ডের জন্যও আলোচিত। রাজনীতিতে যোগ দিয়ে আওয়ামী লীগের টিকেটে মাগুরা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এই অলরাউন্ডারের পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর নায়ক থেকে খলনায়কে পরিনত হন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব।

এমন প্রেক্ষাপটে দেশের ক্রিকেটের উন্নয়নে সাকিবের অভিজ্ঞতা কাজে লাগানোর সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিবি সভাপতি তামিম ইকবালের সময়ে মাহমুদউল্লাহ রিয়াদকে এইচপি দলের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় সাকিব আল হাসানকে কি কোচ বা মেন্টর হিসেবে কাজে লাগানো সম্ভব? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বর্তমানে ধারাভাষ্য দিতে আসা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ইয়ান বিশপের কাছে জানতে চাওয়া হয়েছিল এমনটাই।

সাকিবের বর্তমান অবস্থান বা অনুপস্থিতি নিয়ে বিস্তারিত কিছু না জানার কথা জানিয়ে বিশপ বলেন, ‘সাকিব কেন এখানে নেই, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য আমার জানা নেই। সংবাদমাধ্যমে যতটুকু পড়েছি, তার বাইরে বিষয়টির জটিলতা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তাই এই ব্যাপারে মন্তব্য করা ঠিক হবে না।’

সাকিবের বিষয়টি এড়িয়ে গেলেও সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতা ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে বিশপ বেশ আশাবাদী। তিনি ক্যারিবীয় অঞ্চলের উদাহরণ টেনে বলেন, ‘আমাদের অঞ্চলে ব্রায়ান লারা, কার্টলি অ্যামব্রোস, মাইকেল হোল্ডিং, জোয়েল গার্নার ও গর্ডন গ্রিনিজের মতো কিংবদন্তি ক্রিকেটার রয়েছেন। তাদের মতো অভিজ্ঞদের জ্ঞান যেন হারিয়ে না যায়, সেজন্য আমরা কাজ করছি। কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো কিংবা ড্যারেন স্যামির মতো তারকাদের অভিজ্ঞতা যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে ক্রিকেট সমৃদ্ধ হবে।’ বিশপ আরও বলেন, ‘বছরের পর বছর ধরে যারা অভিজ্ঞতা ও সাফল্য অর্জন করেছেন, তাদের জ্ঞান যেন হারিয়ে না যায়।

তৃণমূল পর্যায় থেকে জাতীয় দল—সবখানেই সাবেক তারকাদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে বিশপ বলেন, ‘তারা জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি স্কুল পর্যায়ের শিশুদেরও শিক্ষা দিতে পারেন। এতে তৃণমূল পর্যায়ের ক্রিকেট কাঠামো শক্তিশালী হয়। বাংলাদেশেও এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আমি আশা করছি।’

আপলোডকারীর তথ্য

সাকিবকে মেন্টর করা উচিত কি? মুখ খুললেন ইয়ান বিশপ

আপডেট সময় ১০:৪৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬