ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে গ্যালারিতে প্রবেশ ফ্রি

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত সফরকারীরা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টটি আগামী ২৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এরপর ৫ নভেম্বর থেকে সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে কে আছেন, কে নেই।

সিরিজের প্রথম টেস্টের জন্য দর্শকদের স্টেডিয়ামে আসার আহ্বান জানিয়ে বিশেষ সুবিধা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই টেস্টের পাঁচ দিন অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত মিরপুর স্টেডিয়ামের উত্তর ও দক্ষিণ গ্যালারিতে দর্শকরা টিকিট ছাড়াই খেলা উপভোগ করতে পারবেন।

তবে এই বিনা মূল্যে প্রবেশের সুবিধা সব স্ট্যান্ডের জন্য প্রযোজ্য নয়। স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল ও শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও আতিথেয়তা এলাকার টিকিট প্রচলিত নিয়মেই কাটতে হবে।

আপলোডকারীর তথ্য

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে গ্যালারিতে প্রবেশ ফ্রি

আপডেট সময় ০৪:৩০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬