ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ইলিয়াস আলী গুম মামলা: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকালে তাকে ট্রাইব্যুনালে আনার পর হাজতখানায় রাখা হয়। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তারের পর গত ২৩ আগস্ট কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার সময় সাইফুর রহমান র‌্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন।

অন্যান্য মামলার আসামিদের হাজিরা

এদিকে, জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা আরও একটি মামলায় সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ফারজানা রুপাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুর ও আদাবরে ৩৩ জনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় নেত্রকোনার সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকেও একই ট্রাইব্যুনালে হাজির করা হয়। জুলাই হত্যাকাণ্ডের এসব মামলার তদন্তের অংশ হিসেবেই তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানা গেছে।

আপলোডকারীর তথ্য

চাকরির বাজারে অনলাইন সার্টিফিকেটের গুরুত্ব ও কার্যকারিতা

ইলিয়াস আলী গুম মামলা: ট্রাইব্যুনালে হাজির বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর

আপডেট সময় ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬