ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার

দোহায় আয়োজিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে কাতারের উপপ্রধানমন্ত্রী জানিয়েছেন, সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করতে তার দেশ শীঘ্রই একটি নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের ঘোষণা দিতে যাচ্ছে। আঞ্চলিক মিত্রদের সাথে প্রতিরক্ষা খাতে নেওয়া নতুন এই উদ্যোগের পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপপ্রধানমন্ত্রী আল-থানি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে কাতার তাদের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা নতুন করে পর্যালোচনা করেছে। এই পর্যালোচনার ভিত্তিতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন হামলা প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং পানির নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। একইসঙ্গে তিনি উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোর পারস্পরিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন।

আল-থানি বলেন, মৌলিক বিষয়গুলোতে দেশগুলোর মধ্যে ঐক্যমত থাকলেও প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি থাকার বিষয়টিও তিনি মনে করিয়ে দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সহযোগিতার ফলে এই অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার দাবি, দীর্ঘ কয়েক দশকের সামরিক বিনিয়োগ এবং যৌথ অভিজ্ঞতার সুবাদে চলমান বিভিন্ন সংঘাতের সময় ৯০ শতাংশের বেশি হামলা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে। আল-থানি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌলিক বিষয়গুলোতে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে।

আপলোডকারীর তথ্য

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পথে কাতার

আপডেট সময় ০৯:২৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬