ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪

আকাশ জাতীয় ডেস্ক:

পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্দে এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

রাম প্রসাদ সরকার (৩৬) টাঙ্গাইল জেলার বাসিন্দা।

স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, গাড়িটিতে পাঁচ বাংলাদেশি নাগরিক ছিলেন। রেলক্রসিং অতিক্রম করার সময় দ্রুতগতির ট্রেনটি গাড়িটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।

গুরুতর আহত চারজনকে দ্রুত উদ্ধার করে পোর্তিমাও ও ফারো হাসপাতলে ভর্তি করা হয়। আহতদের বয়স ৩১ থেকে ৪৯ বছরের মধ্যে বলে জানা গেছে। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর পর্তুগালের আলগার্ভ রেললাইনের পোর্তিমাও ও মেক্সিলহেইরা গ্রান্দে স্টেশনের মধ্যবর্তী রেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। পরে উদ্ধার কার্যক্রম শেষ হলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়।

ঘটনাস্থলে প্রায় ৩০ জন উদ্ধারকর্মী, ১১টি জরুরি যানবাহন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়। দমকল বাহিনী, জরুরি চিকিৎসা বিভাগ ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে।

কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করছে পর্তুগালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিং পার হওয়ার সময় গাড়িটি ট্রেনের সামনে চলে আসায় এ দুর্ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক বাংলাদেশি নিহত, আহত ৪

আপডেট সময় ১০:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬