ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ইরানের দিকে ১ হাজার ক্ষেপণাস্ত্র তাক করা আছে: ট্রাম্প ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কেরানীগঞ্জে গ্যাসলাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বর্তমান সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করায় বাহিনীটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রতিষ্ঠানটি দুর্বল অবস্থায় পৌঁছেছিল। তবে বর্তমান সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিচ্ছে, যাতে তারা প্রকৃত অর্থে জনগণের আস্থার জায়গায় ফিরে যেতে পারে।

শনিবার রাজধানীর পল্লবী পুরাতন থানার সামনে পল্লবী কমিউনিটি সেন্টারে আয়োজিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং ও সন্ত্রাসের মতো অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

আমিনুল হক বলেন, আমি সবসময় মানুষকে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানাই। স্কুল, মসজিদ-মাদরাসা, সামাজিক অনুষ্ঠান কিংবা রাজনৈতিক কর্মসূচি-সব জায়গাতেই আমি একই কথা বলি। কারণ জনগণের সহযোগিতা ছাড়া কোনো বাহিনীর পক্ষেই সফলভাবে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাড়িতেই পুড়ে মরলেন ১২ জন! যে ৩ কারণে স্পেনের আগুন এখন নিয়ন্ত্রণের বাইরে

পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ দিচ্ছে সরকার : ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৫:৫০:১১ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬