ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা

ছাত্ররাজনীতি চাই না যারা বলত তারাই গুপ্ত সংগঠনের: ঢাবি ছাত্রদল সভাপতি

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেছেন, ‘দুদিন আগেও ক্যাম্পাসগুলোতে যারা গেস্টরুম-গণরুম কালচার চাই না, ছাত্ররাজনীতি চাই না বলে মুখে ফেনা তুলত, ঘেউ ঘেউ করত; পরবর্তীতে দেখা গেল তারাই একটি গুপ্ত সংগঠনের সঙ্গে সম্পৃক্ত এবং পোস্টেড।’

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের বাইরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে গণরুম-গেস্টরুমে অত্যাচারের সঙ্গে সম্পৃক্তদের বিচার এবং নবীন শিক্ষার্থীদের আবাসনের অধিকার নিশ্চিত করার দাবিতে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করে দালিলিক প্রমাণসহ স্মারকলিপি দেয় জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

সংবাদ সম্মেলনে গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমরা দালিলিক প্রমাণসহ বিগত সময়ে শিক্ষার্থীদের ওপর অত্যাচারকারীদের বিষয়ে উপাচার্যকে জানিয়েছি। যারা ৫ আগস্ট-পরবর্তী সময়ে রাজনীতি চাই না বলে ক্যাম্পাস উত্তপ্ত করেছিল, তাদের মধ্যেই পরবর্তীতে গুপ্ত সংগঠনের সম্পৃক্ততা পাওয়া গেছে। গেস্টরুম-গণরুম কালচার আমরা নিজেরাও চাই না।

সাহস আরও বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে ক্যাম্পাসে কিছু গুপ্ত সংগঠন নানা নামে-বেনামে দোকান খুলে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য পরিবেশ উত্তপ্ত করেছিল। ১২ ফেব্রুয়ারির পরও তারা যদি আগের মতো পরিস্থিতি তৈরি করে পার পেয়ে যাবে মনে করে, তাহলে তারা ভুল করছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র সহসভাপতি আরিফ বিল্লাহ, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূইয়া ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, সাইফ খানসহ বিশ্ববিদ্যালয় ও হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ছাত্ররাজনীতি চাই না যারা বলত তারাই গুপ্ত সংগঠনের: ঢাবি ছাত্রদল সভাপতি

আপডেট সময় ১০:১৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬