ঢাকা ০৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক

আকাশ জাতীয় ডেস্ক:

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করার ঘোষণা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

সোমবার সকালে রাজধানীর গুলিস্তানে নগর ভবনের অডিটোরিয়ামে ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালের পরিচালক, রাজউক, গণপূর্ত অধিদফতরের কর্মকর্তাসহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসের প্রথম সপ্তাহের শনিবার ক্লিনিং ডে পালন করা হবে। মে মাসের ৯ তারিখ প্রথমবারের মতো ক্লিনিং ডে পালন করা হবে।

নাগরিক সুবিধা নিশ্চিতে সব প্রতিষ্ঠান ও প্রশাসনের পাশাপাশি নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় ডেঙ্গুর হট স্পটগুলো চিহ্নিত করে সেই জায়গাগুলোতে টিম পাঠিয়ে পর্যবেক্ষণ করে ফলাফলের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ডিএসসিসি প্রশাসক।

আবদুস সালাম বলেন, দায়িত্বপ্রাপ্ত সব প্রতিষ্ঠান যদি সচেতন হয়, তাহলে ৭০ শতাংশ মশা নিধনে কার্যকরী পদক্ষেপ নেওয়া যাবে। ওয়ার্ডভিত্তিক জরিপ করে সেগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া গেলো বর্ষার আগেই এডিশ মশা প্রতিরোধ করা যাবে। নির্মাণাধীন ভবন, বিভিন্ন কলোনির ক্ষেত্রে গণপূর্ত অধিদফতরকে জোর দেওয়ার আহ্বান জানান দক্ষিণ সিটির প্রশাসক।

সভায় মশার ওষুধ প্রয়োগের সময়সূচি, নতুন নির্মাণাধীন ভবন নিয়মিত পরিদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে মশা নিধক টিম রাখাসহ নানাবিধ পরামর্শ দেন বক্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

হাসিনার বিদায়ের আগেই কি স্থির হয়েছিল ক্ষমতার পালাবদল?

ডেঙ্গু প্রতিরোধে প্রতি মাসে ক্লিনিং ডে পালন করা হবে : ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৫:২৬:০২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬