ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরান যদি উসকানি দেয়, যুক্তরাষ্ট্র হামলা করবে: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার স্থানীয় সময় শনিবার তিনি বলেন, প্রস্তাবটি তিনি খতিয়ে দেখবেন। কিন্তু মেনে নেবেন কি না তা নিয়ে সন্দেহ আছে। সামনের দিনগুলোতে ইরানে হামলা হলেও হতে পারে বলে তিনি মনে করেন।

গত ৮ এপ্রিল থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও আলোচনা এক প্রকার স্থবির হয়ে আছে। ইরানের বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন অনুযায়ী, তেহরান পাকিস্তানের মাধ্যমে একটি ১৪ দফার শান্তি প্রস্তাব জমা দিয়েছে। এই প্রস্তাবে সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করা এবং হরমুজ প্রণালির জন্য একটি নতুন কাঠামো তৈরির রূপরেখা দেওয়া হয়েছে।

নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান যে পরিকল্পনা পাঠিয়েছে তা তিনি পর্যালোচনা করবেন। তবে মনে হয় না এটি গ্রহণযোগ্য হবে। কারণ, গত ৪৭ বছরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে সেটির মূল্য চুকানো এখনো বাকি।

ইরানে আগামীতে কেন হামলা করা হতে পারে- সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট সুনির্দিষ্ট কারণ জানাননি। শনিবার ফ্লোরিডার পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, যদি তারা উসকানিমূলক আচরণ করে বা বড় কোনো ভুল করে বসে, তবে সেটা তখনকার বিষয়। আপাতত দেখা যাক কী হয়। তবে নতুন হামলার সম্ভাবনা আছে, এটা অনেকটা নিশ্চিত।

এদিকে শনিবার ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা মোহাম্মদ জাফর আসাদি বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও সংঘাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা আছে।’ ফার্স এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, জাফর আসাদি বলেছেন, যুক্তরাষ্ট্র কোনো প্রতিশ্রুতি বা চুক্তি মেনে চলে না। অতীতের নানা ঘটনাই এর প্রমাণ।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

ইরান যদি উসকানি দেয়, যুক্তরাষ্ট্র হামলা করবে: ট্রাম্প

আপডেট সময় ১২:৩৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬