ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলসহ আরও একটি আরব দেশকে ৫০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে উত্তেজনা বাড়তে থাকার মধ্যে ইসরাইলকে মোট ৫০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এই অনুমোদনে আছে যুক্তরাষ্ট্রের আরও একটি আরব মিত্র কাতারের নাম।

শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মার্কিন বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণে এই বিক্রয়কে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

কাতার পাবে ৪০০ কোটি ডলারের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। চলমান আঞ্চলিক অস্থিরতার মধ্যে কাতারের আকাশ প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষা করাই এই বিক্রয়ের উদ্দেশ্য।

ইসরাইল পাবে প্রায় ১০০ কোটি ডলারের নির্দেশিত অস্ত্র ব্যবস্থা। এই উন্নত অস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাতের নির্ভুলতা ও কার্যকারিতা বাড়াবে।

মার্কিন আইন অনুযায়ী, এই ধরনের বড় সামরিক বিক্রয় চূড়ান্ত করার আগে কংগ্রেসের পর্যালোচনা ও অনুমোদন প্রয়োজন। পররাষ্ট্র দপ্তর বলেছে, কৌশলগত অংশীদারদের এই প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করা এই অঞ্চলে শক্তির ভারসাম্য রক্ষা এবং সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলসহ আরও একটি আরব দেশকে ৫০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১০:৫৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬