ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

আকাশ জাতীয় ডেস্ক:  

জাতীয় সংসদের হুইপ রকিকুল ইসলাম বকুল বলেছেন, দেশের ক্যাম্পাসগুলোতে ছাত্র-ছাত্রীরা আর কোনো ধরনের গুপ্ত রাজনীতি দেখতে চায় না। বর্তমান পরিস্থিতিতে ক্যাম্পাসগুলোতে আবারও অশনি সংকেত দেখা দিচ্ছে। ছাত্ররা চায় শিক্ষার পরিবেশ শান্ত থাকুক। রাজনীতির চর্চা হলে তা যেন হয় সম্পূর্ণ উন্মুক্ত ও প্রকাশ্যে।

সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে ক্যাম্পাস রাজনীতি ও শিক্ষার পরিবেশ নিয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি।

হুইপ বলেন, ক্যাম্পাসগুলোতে বর্তমানে আবারও অস্থিরতার পায়তাঁরা চলছে। এভাবে যদি গুপ্তভাবে মব তৈরি করে ক্যাম্পাসে অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়, তবে তা সাধারণ শিক্ষার্থীদের জন্য কখনোই সুখকর হবে না। আমাদের শিক্ষার্থীরা এরইমধ্যে অনেক সময় হারিয়ে ফেলেছে। তারা আর কোনো অস্থিতিশীল পরিবেশ চায় না। তাদের চাওয়া হলো ক্যাম্পাস হবে নিরাপদ ও শান্ত, যেখানে কোনো গোপন রাজনীতির স্থান থাকবে না।

তিনি বলেন, ক্যাম্পাসে কোনো রাজনৈতিক আলোচনা করতে হলে সবার মতামতের ভিত্তিতেই একটি রূপরেখা তৈরি করা যেতে পারে। এমনকি সংসদেও এ নিয়ে আলোচনা হতে পারে যে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের রাজনীতির চর্চা চলবে।

বিগত ফ্যাসিস্ট আমলের কথা স্মরণ করে রকিকুল ইসলাম বকুল বলেন, আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। অনেক রক্তের বিনিময়ে আমরা যে ক্যাম্পাস ফিরে পেয়েছি, সেই পরিবেশ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো বিশেষ মহলের স্বার্থে মব তৈরি করে ফ্যাসিস্ট জামানায় ফেরার চেষ্টা ছাত্রসমাজ মেনে নেবে না। আমরা চাই মেধার ভিত্তিতে আগামী দিনের ছাত্র সমাজ ও দেশের সুযোগ্য নেতৃত্ব গড়ে উঠুক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

আপডেট সময় ০৮:২৩:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬