ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে তা ব্যক্তিখাতের শিল্প-কারখানায় সরবরাহ করা হয়। ফলে জ্বালানির কারণে উৎপাদন ব্যাহত হয়ে রফতানি কমে গেছে—এমন ধারণা সঠিক নয়। বরং বৈশ্বিক বাজারে রফতানির মন্দাভাবই এর অন্যতম প্রধান কারণ।

‎শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‎মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানিনির্ভর (ফুয়েল ইন্টেন্সিভ) শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে। এছাড়া জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেন তিনি।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিটিএমসির শিল্প প্লটগুলোর মধ্যে ইতোমধ্যে দুইটিতে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠান গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে। তবে অবশিষ্ট প্লটগুলোর কিছু অংশ স্থানীয় দখল সমস্যার কারণে ব্যবহারে বাধা রয়েছে। দ্রুত এসব সমস্যা সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে।

‎পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপ-প্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো রায়হান কবির প্রমুখ।

‎এসময় মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন এবং পরবর্তীতে অন্যান্য প্লটও ঘুরে দেখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জ্বালানির কারণে রফতানি কমেছে—এমন ধারণা ভুল: পাটমন্ত্রী

আপডেট সময় ০১:৪০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬