ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার

আকাশ জাতীয় ডেস্ক: 

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত। অন্তর্বর্তী সরকারের অনেক গুপ্ত উপদেষ্টা এখন এই সরকারের মন্ত্রী।

হুঁশিয়ারি দিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংসদ ও রাজপথে আন্দোলন চলবে।

তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার পর ফলাফল প্রকাশে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এরপরেও বুকে কষ্ট চেপে রেখে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি।

গণভোট নিয়ে সরকারের উদ্দেশে জামায়াত সেক্রেটারি বলেন, আপনারা ৫ কোটি মানুষের ভোটের প্রতি আস্থা রেখে গণভোটের রায়কে বাস্তবায়ন করুন। রাজনৈতিক সংকট এবং আবার রক্ত ঝরার দিন থেকে বাঁচাতে হলে জুলাই সনদকে সংবিধান আইন হিসেবে অন্তর্ভুক্ত করুন। অন্যথায় ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। সারা দেশে বিক্ষোভ, মিটিং, মিছিল, মহানগরী, জেলা, গোল টেবিল বৈঠকসহ ঢাকায় বিশাল সমাবেশ করা হবে বলে জানান জামায়াত মিয়া গোলাম পরওয়ার।

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল জেলা নায়েবে আমির আব্দুল আলীম, বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইনসহ অনেকে। জেলার ৬ উপজেলা ও পৌরসভার ওয়ার্ড সভাপতি দিনব্যাপী এ সম্মেলনে যোগ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার

আপডেট সময় ০৯:৩৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬