ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইরানকে কঠোর ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, তেহরান যদি আমেরিকার প্রস্তাবিত নতুন চুক্তিতে সম্মত না হয়, তবে ইরানের প্রতিটি বিদ্যুৎকেন্দ্র এবং সেতু ধ্বংস করে দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই কড়া বার্তা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইরান গত মঙ্গলবার (১৪ এপ্রিল) হরমুজ প্রণালিতে গুলি চালিয়ে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি চরমভাবে লঙ্ঘন করেছে। তার দাবি, ইরানি বাহিনী একটি ফরাসি জাহাজ এবং একটি ব্রিটিশ মালবাহী জাহাজকে লক্ষ্য করে এই গুলিবর্ষণ করে। উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প বিদ্রূপের সুরে বলেন, ইরান সম্প্রতি হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিলেও মূলত মার্কিন অবরোধের কারণেই তা আগে থেকে কার্যত অচল হয়ে আছে। তার মতে, ইরান অজান্তেই মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্য পূরণে সহায়তা করছে।

ইরানকে একটি ‘ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত’ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তেহরানের উচিত দ্রুত এই সুযোগ গ্রহণ করা। অন্যথায় সামরিক ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়ে তিনি জানান, মার্কিন বাহিনী অত্যন্ত দ্রুত ও অনায়াসেই ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো গুঁড়িয়ে দিতে সক্ষম।

শান্তি স্থাপনে ইরান ব্যর্থ হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়াকে নিজের ‘সম্মানজনক দায়িত্ব’ হিসেবেও অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আপডেট সময় ০৭:০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬