ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

তার মতে, “ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন, যা মার্কিন জনগণ চায় না।”

শনিবার ডেট্রয়েটে ডেমোক্রেটিক পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে কমলা হ্যারিস এ কথা বলেন।

তিনি, “এই যুদ্ধ আমেরিকার জনগণের পছন্দ নয়, তবুও এতে যুক্তরাষ্ট্রকে টেনে আনা হয়েছে এবং আমাদের সেনাদের ঝুঁকির মধ্যে ফেলা হয়েছে।”

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের কাছে পরাজিত হ্যারিস তার বক্তব্যে বর্তমান পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি দাবি করেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক অবস্থানকে দুর্বল করতে পারে।

তবে হ্যারিসের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, “কেউ কি সত্যিই মনে করে, প্রেসিডেন্ট ট্রাম্পকে কী করতে হবে তা কেউ বলে দিতে পারে?”

রিপোর্ট লেখা পর্যন্ত ট্রাম্প সরাসরি কমলা হ্যারিসের মন্তব্যের কোনও জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে ‘পরম মিত্র’ হিসেবে অভিহিত করেছেন।

পোস্টে তিনি লেখেন, “মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এক পরম মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।”

ইসরায়েলিদের প্রশংসা করে তিনি আরও লেখেন, “তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। সংঘাতের কঠিন সময়ে অন্য অনেকে তাদের আসল রূপ দেখালেও ইসরায়েল শক্তভাবে লড়াই করে এবং জানে কীভাবে জিততে হয়!”

ঠিক একদিন আগেই ট্রাম্প ইসরায়েলকে বলেছিলেন, লেবাননে বোমাবর্ষণ করা যাবে না এবং ‘যথেষ্ট হয়েছে, এবার থামা উচিত’। তার পরদিনই তিনি এসব মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস

আপডেট সময় ১২:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬