ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় সংসদের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, দীর্ঘ সময় ধরে সংসদ বয়কট করলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে। তিনি বিরোধী দলের প্রতি কারণে-অকারণে ওয়াকআউট না করার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর ২টা বরিশাল নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে বরিশাল চেম্বার অব কমার্সের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, সংসদে ওয়াকআউট করা বিরোধী দলের অধিকার এবং এটি একটি রাজনৈতিক চর্চা। তবে রাজনৈতিক লক্ষ্য অর্জনের চেষ্টা করতে গিয়ে যেন জনগণের অধিকার ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়কেই সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, গত ১৬ বছরে দেশে গণতন্ত্রের চর্চা ব্যাহত হয়েছে। গণতন্ত্রের অভাবে হত্যা, গুম, লুটপাট ও রাষ্ট্রীয় সম্পদ বিদেশে পাচারের ঘটনা ঘটেছে। বিগত সময়টি জাতীয় জীবনের জন্য অন্ধকারাচ্ছন্ন ছিল। তবে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে, যাতে জনগণ অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের পছন্দের দলকে বেছে নিতে পারে।

সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দলকে সংসদে কার্যকর ভূমিকা পালনের জন্য যথাযথ সুযোগ দিতে হবে। একই সঙ্গে তিনি বিরোধী দলের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

স্পিকার বলেন, যারা স্বৈরশাসনের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছে, তাদের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। ভবিষ্যতে কোনো স্বৈরশাসকের উত্থান যাতে না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তা এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে সেই স্বপ্ন দ্রুতই বাস্তবায়িত হবে বলে আমরা আশা করি।

এ সময় বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার

আপডেট সময় ০৭:২৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬