ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট-ন্যাটোকে আবারও কটাক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধে ন্যাটোর নিস্ক্রিয়তা উল্লেখ করে তিনি বলেন, “এটি প্রমাণ হয়েছে, আমাদের প্রয়োজনে তারা একেবারেই নিষ্ফল ও ব্যর্থ।”

জোটটির বর্তমান অবস্থানকে একটি দাতার (ডোনার) সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেছেন, নির্বাচনে ইতোমধ্যে বিজয়ী হওয়ার পর তারা রাজনৈতিক প্রচারে অবদান রাখার চেষ্টা করছে।

তিনি বলেন, “আমার বিজয়ের পর প্রচারণায় অবদানের বিষয়টি আমি যেমন গণ্য করবো না, তেমনই ন্যাটো, আমরা জেতার পরে, এটিও গণ্য হবে না।”

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বক্তব্য দেওয়ার সময় ন্যাটোকে নিয়ে এসব কথা বলেন ট্রাম্প।

ইরান হরমুজ প্রণালী খুলে দিয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেন, তবে তেহরানের সাথে আমাদের লেনদেন শতভাগ সম্পন্ন না হওয়া পর্যন্ত মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীর বিষয়টি যখন প্রায় শেষ, তখন আমি ন্যাটোর কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। তারা জানতে চেয়েছে যে, আমাদের কোনও লাগবে কি না। ন্যাটোকে অনেক ধন্যবাদ।”

তিনি বলেন, “আমি তাদের বলেছি- দুই মাস আগে আপনাদের সাহায্য পেলে খুশি হতাম, কিন্তু এখন আমি সত্যিই আপনাদের সাহায্য চাই না। কারণ যখন তাদের প্রয়োজন ছিল, তখন তারা একেবারেই অকেজো ছিল।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার হরমুজ প্রণালীতে ‘বাণিজ্যিক শিপিংকে আশ্বস্ত করতে’ এবং ‘মাইন অপসারণ সমর্থনে’ একটি ‘বহুজাতিক মিশন’ ঘোষণা করেন।

ট্রাম্প ন্যাটোর এই আহ্বানকেই নির্বাচন শেষ হওয়ার পর ডোনার কর্তৃক প্রচারণায় অর্থ দেওয়ার প্রস্তাবের সঙ্গে তুলনা করেন।

ট্রাম্প বলেন, “আমি জয়ী হওয়ার পরে, কেউ একজন আমার কাছে এসে বলল- স্যার আমি আপনার প্রচারণায় বড় অবদান রাখতে চাই এবং আমি বললাম, ‘শুনুন, আপনি নিশ্চয়ই বোঝেন, আমার বিজয় অর্জনের পর প্রচারণায় অবদান রাখায় বিষয়টি আমি গণ্য করবো না। আর ন্যাটো, আমরা এই যুদ্ধে জয়ী হওয়ার পর, আপনাদের বিষয়টিও এ রকমই ছিল।”

ন্যাটোর অর্থায়নে বিপুল পরিমাণ মার্কিন অবদানের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, “ন্যাটোর জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন।”

মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোতে সবচেয়ে বড় অর্থায়নকারী দেশ। ওয়াশিংটন এই জোটে ৯80 বিলিয়ন ডলার দিয়েছে, যা জিডিপির ৩.২ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর বিমান, নামলেন প্রতিনিধিদল

ন্যাটো সম্পূর্ণ ব্যর্থ: ট্রাম্প

আপডেট সময় ০৪:৫৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬