ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ইস্যুতে অত্যন্ত কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র চাইলে মাত্র এক দিনেই ইরানকে পুরোপুরি বিপর্যস্ত করে দিতে পারে।

ইরানের বিরুদ্ধে পরিকল্পিত অবরোধের পক্ষে যুক্তি দিয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দিয়ে কোন জাহাজ যাতায়াত করবে তা ইরান নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি ঘোষণা করেন, হয় প্রতিটি জাহাজ সেখানে নিরাপদ চলাচলের সুবিধা পাবে, অন্যথায় কোনো জাহাজকেই চলতে দেওয়া হবে না।

ইরানের তেল বিক্রির পথ বন্ধ করার বিষয়ে অনড় অবস্থান জানিয়ে ট্রাম্প বলেন, ইরান তাদের পছন্দমতো দেশগুলোর কাছে তেল বিক্রি করে অর্থ উপার্জন করবে, তা কোনোভাবেই হতে দেওয়া হবে না। এই অবরোধকে তিনি ভেনেজুয়েলার ওপর আরোপিত অবরোধের সঙ্গে তুলনা করেন, তবে তা আরও ব্যাপক পরিসরে হবে বলে ইঙ্গিত দেন।

ট্রাম্পের মতে, এর ফলে আন্তর্জাতিক বাজারে মার্কিন তেলের চাহিদা বাড়বে এবং আরও বেশি তেলের ট্যাঙ্কার যুক্তরাষ্ট্র থেকে তেল কিনতে আসবে।

সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্রসহ অন্যান্য বেসামরিক জ্বালানি অবকাঠামো ধ্বংস করার হুমকিও পুনর্ব্যক্ত করেন। তিনি জোর দিয়ে বলেন, এক দিনের মধ্যেই তিনি ইরানের সমস্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সামগ্রিক জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার সক্ষমতা রাখেন। মূলত মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব খর্ব করতে এবং দেশটির অর্থনীতিকে চাপে ফেলতেই ট্রাম্প এমন আগ্রাসী নীতি গ্রহণের কথা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

আপডেট সময় ১১:৫৪:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬