ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছে, যাতে তারা ‘বিশ্বের সবচেয়ে সেরা’ ও ‘সবচেয়ে মধুর’ তেল এবং গ্যাস লোড করতে পারে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুটি তেল অর্থনীতির দেশের চেয়েও বেশি পরিমাণে তেল আছে এবং এর মানও ভালো। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত চলে আসুন!’

তিনি এমন এক সময়ে পোস্টটি করেছেন, যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করছে।

বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম সম্প্রতি ১১০ ডলারের ওপরে উঠে যায়, এরপর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় তা ১৫ শতাংশ কমে ৯২ ডলারের কিছু নিচে নেমে আসে।

এই চুক্তিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ও রয়েছে।

ইরান বিশ্বের গুরুত্বপূর্ণ শিপিং রুট হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত সীমিত করায় জ্বালানি তেল ও খাবারের দাম অনেক বেড়ে যায়।

তবে সংঘাত শুরুর আগের তুলনায় এখনো তেলের দাম বেশি। আগে এই তেল ব্যারেলপ্রতি প্রায় ৭০ ডলারে লেনদেন হচ্ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রের তেলকে ‘বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর’ বললেন ট্রাম্প

আপডেট সময় ০৬:৫৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬