ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেফতার রাজধানীতে প্রকোপ বেড়েছে কিউলেক্স মশার, গবেষণায় উদ্বেগজনক চিত্র বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি গ্রেফতার, আদালতে হট্টগোল দিনাজপুরে ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পাচ্ছে ৪৫ হাজার শিক্ষার্থী দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ পর্দা উন্মোচন করতে হবে : মামুনুল হক প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইফতার মাহফিলের দাওয়াত দিল জামায়াত বিএন‌পির দলীয় প‌রিচয় থাকায় অনেক জুলাইযোদ্ধা বঞ্চিত হয়েছেন: ইশরাক হোসেন

নারী বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের ক্যাটেগরি চূড়ান্ত

আকাশ স্পোর্টস ডেস্ক :  

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রথমবারের মতো নারীদের জন্য বিপিএল আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। তিন দলের এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট বসবে ১৪ মার্চ।

নির্বাচকেরা ইতোমধ্যে ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটেগরিতে ভাগ করার কাজ শুরু করেছেন। স্থানীয় ক্রিকেটারদের জন্য পাঁচটি শ্রেণি নির্ধারিত হয়েছে

আইকন: সর্বোচ্চ ক্যাটেগরি, পারিশ্রমিক ১০ লাখ টাকা, জাতীয় দলের তিন শীর্ষ ক্রিকেটারের মধ্যে একজন অধিনায়ক নিগার সুলতানা।

এ ক্যাটেগরি: ৬ জন ক্রিকেটার, পারিশ্রমিক ৭ লাখ টাকা।
বি ক্যাটেগরি: ১২ জন ক্রিকেটার, পারিশ্রমিক ৫ লাখ টাকা।
সি ক্যাটেগরি: প্রায় ২০ জন ক্রিকেটার, পারিশ্রমিক ৩ লাখ টাকা।
ডি ক্যাটেগরি: প্রথম দফায় না নির্বাচিতদের জন্য ১.৫ লাখ টাকা ভিত্তিমূল্য।

বিদেশি খেলোয়াড়দের জন্য তিনটি ক্যাটেগরি নির্ধারিত

এ ক্যাটেগরি: ৮ হাজার মার্কিন ডলার
বি ক্যাটেগরি: ৬ হাজার মার্কিন ডলার
সি ক্যাটেগরি: ৩ হাজার মার্কিন ডলার

প্রতিটি ম্যাচে অন্তত দুই বিদেশি ক্রিকেটার খেলতে হবে এবং স্কোয়াডে রাখতে হবে ন্যূনতম চারজন। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৩ থেকে ১৫ এপ্রিল।

সম্ভাব্য ভেন্যু: মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম।

তিন দলের ফ্র্যাঞ্চাইজির জন্য ফি নির্ধারিত ৩০ লাখ টাকা। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকানা বিক্রির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছেলে বিপিএলের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানা প্রতিষ্ঠান নাবিল গ্রুপ আগ্রহ প্রকাশ করেছে। বিসিবি টিভি সম্প্রচার ও পৃষ্ঠপোষক সংগ্রহের কাজও শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

নারী বিপিএলে দেশি-বিদেশি ক্রিকেটারদের ক্যাটেগরি চূড়ান্ত

আপডেট সময় ১১:২০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬