ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে ৮ জন যাত্রী নিয়ে একটি ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) গভীর রাতে ঘটা ওই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি এখনও জানা যায়নি।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাতে সিএনএন জানিয়েছে, রোববার স্থানীয় সময় রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মেইনের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় একটি বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০০ বিমান দুর্ঘটনায় পড়ে। বিমানে আটজন আরোহী ছিলেন।

এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনাটির তদন্ত করবে। প্রতিবেদন অনুযায়ী, জেট বিমানটি হিউস্টনভিত্তিক একটি প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত ছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘অনুগ্রহ করে বিমানবন্দরে আসা থেকে বিরত থাকুন। এই মুহূর্তে রানওয়ে বন্ধ রয়েছে। ঘটনাটি তদন্তাধীন এবং জরুরি সেবাদানকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। তবে যাত্রীদের আঘাতের মাত্রা জানা যায়নি।’

এয়ার ট্রাফিক কন্ট্রোলের অডিও উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, ব্যাঙ্গরের রানওয়ে ৩৩ থেকে উড্ডয়নের জন্য এক পাইলটকে অনুমতি দেওয়া হয়েছিল। তবে হঠাৎ করেই সব ধরনের আকাশযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। নিয়ন্ত্রণকারীরা জানান, একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে বলে রিপোর্ট আসে। যার ফলে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় এবং জরুরি যানবাহন ঘটনাস্থলে পৌঁছায়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত

আপডেট সময় ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬