ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি

আকাশ জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের মিরসরাই উপজেলার হাদিরফকির হাট এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন কেটে তেল চুরি করছিল একটি চক্র। বৃহস্পতিবার পাইপ ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ার পর পুলিশ ও বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ সকাল থেকে মাটির নিচে থাকা পাইপলাইন থেকে তেল অনবরত বের হয়ে আশপাশে ছড়িয়ে পড়ায় ঘটনাটি নজরে আসে। পাইপলাইনের পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে তেল চুরি করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের বলেন, ‘বিপিসির কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও বিভিন্ন সরকারি সংস্থার লোকজন ঘটনাস্থলে রয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপ মেরামত করে তেল বের হওয়া বন্ধ করতে পেরেছেন। পাইপ ফেটে আশপাশে তেল ছড়িয়ে না পড়লে বিষয়টি দীর্ঘদিন পর্যন্ত প্রকাশ পেত না।’

তিনি আরও জানান,‘অস্থায়ী ঘরটির মালিক ও ভাড়া নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন,‘জায়গার মালিক নূরজাহানকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিপিসি এখনও এজাহার দাখিল করেনি। তবে মূল হোতাদের ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রামে পাইপলাইনের ওপর ‘ঘর তুলে’ পেট্রোলিয়াম করপোরেশনের তেল চুরি

আপডেট সময় ০৬:১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬