ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ইমরান খানের কারাবাস নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জাতিসংঘ বিশেষজ্ঞের:অমানবিক আচরণ’ বন্ধের আহ্বান বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৫ মাসে কুরআনের হাফেজ ১১ বছরের শিশু সোলাইমান

আকাশ জাতীয় ডেস্ক :

মেধা আর একাগ্রতা থাকলে যেকোনো অসাধ্য সাধন করা সম্ভব, তা প্রমাণ করে দেখাল ১১ বছরের শিশু সোলাইমান ইসলাম।

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাত্র ১৫ মাসে পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রশংসার সৃষ্টি করেছে এই হাফেজ।

জানা গেছে, শিশু সোলাইমান নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের নিজ বানাইল গ্রামের শারীরিক প্রতিবন্ধী কৃষক সাইফুল ইসলামের দ্বিতীয় পুত্র। সে স্থানীয় ‘জামিয়াতু লুৎফুর রহমান আল ইসলামিয়া’ মাদ্রাসার ছাত্র। পারিবারিক অসচ্ছলতা আর বাবার শারীরিক সীমাবদ্ধতা সোলাইমানের পথের বাধা হতে পারেনি। তার এই অভাবনীয় সাফল্যে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দ বয়ে যাচ্ছে।

সোলাইমানের বাবা সাইফুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ছেলের এ সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চাই।

মাদ্রাসার মোহতামিম মাওলানা তাজুল ইসলাম সোলাইমানের কৃতিত্ব সম্পর্কে বলেন, সোলাইমান অত্যন্ত মেধাবী এবং মনোযোগী ছাত্র। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং তার কঠোর অধ্যবসায়ের ফলে মাত্র ১৫ মাসে সে পুরো কুরআন আয়ত্ত করতে সক্ষম হয়েছে। এটি আমাদের মাদ্রাসার জন্য এক গর্বের বিষয়।

তিনি আরও জানান, মাদ্রাসাটি দীর্ঘ দিন ধরে কুরআন ও সুন্নাহর আলোকে যোগ্য মানুষ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিশু হাফেজ সোলাইমান ইসলামের এ সাফল্যে স্থানীয় আলেম ও সুধীসমাজ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

১৫ মাসে কুরআনের হাফেজ ১১ বছরের শিশু সোলাইমান

আপডেট সময় ১১:৪৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬