ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যমজ শিশুর মৃত্যু, থানায় সিভিল সার্জনের চিঠি

আকাশ জাতীয় ডেস্ক:  

নগরের দক্ষিণ পাহাড়তলী থানাধীন ঝর্নাপাড়ায় নিবন্ধনবিহীন মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারে অক্সিজেনের অভাবে দুই যমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ডবলমুরিং থানায় চিঠি দিয়েছেন সিভিল সার্জন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) আইনগত ব্যবস্থা নিতে এ চিঠি পাঠানো হয় বলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে।অভিযুক্তরা হলেন- বৃষ্টি রাণী দে (৩৩) ও নাসরীন বেগম (৩৯)।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে ওই ডেলিভারি সেন্টারে অটোটেম্পু চালক মো. মনিরের স্ত্রী লাভলি বেগম দুই যমজ নবজাতকের জন্ম দেন। মনিরের অভিযোগ করেন, ১০ হাজার টাকা বিল পরিশোধ করতে না পারায় নবজাতকদের আটকে রাখা হয়। তাদের চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করে। ততক্ষণে একটি শিশু মারা যায়। পরে চমেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরেকজন।

সিভিল সার্জনের চিঠিতে উল্লেখ করা হয়, অভিযোগ পেয়ে বুধবার (৭ সেপ্টেম্বর) ওই প্রতিষ্ঠানে গিয়ে তালাবদ্ধ দেখা যায়। অভিযুক্তরা চিকিৎসা পেশার উপযুক্ত কোনও সনদ দেখাতে পারেনি। এছাড়া প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালিত হচ্ছিলো।

সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চিঠি দিয়েছি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াৎ হোসেন জানান, এ ঘটনায় ইতিমধ্যে মাতৃসেবা নরমাল ডেলিভারি সেন্টারের ৪ জনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিভিল সার্জনের চিঠির প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যমজ শিশুর মৃত্যু, থানায় সিভিল সার্জনের চিঠি

আপডেট সময় ০৫:০৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২