ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাস্তায় ব্যারিকেড দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নে ধীমান ধর (৪০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে লড়িহরা গ্রামের মাহবুবুর রহমানের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ধীমান ধর ধলঘাট ইউনিয়নের বণিক পাড়া এলাকার দুলাল ধরের ছেলে। তিনি নগরের রাহাত্তারপুল এলাকায় সৌদিয়া জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানের মালিক।

জানা যায়, ধীমান ধর বাড়িতে যাওয়ার পথে হাবিলাসদ্বীপ এলাকায় রাস্তায় ব্যরিকেড দিয়ে তার মোটরসাইকেলে লাঠি আঘাত করে দুর্বৃত্তরা। গাড়ি থেকে ফেলে দিয়ে সবকিছু হাতিয়ে নেয়। ধীমান একপর্যায়ে চিৎকার করলে তাকে ছুরি দিয়ে গলা কেটে তারা পালিয়ে যায়।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ধীমান ধরকে হত্যা করা হয়েছে। কী কারণে হত্যাকাণ্ড, তা এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যায় জড়িত কাউকে আটক করা যায়নি। আশা করি দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা যাবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাস্তায় ব্যারিকেড দিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১২:৪৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২