ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১১ বছরের শিশুকে ৬০ বছরের বৃদ্ধের বলাৎকারের চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

৬০ বছরের বৃদ্ধ জালাল। বলাৎকার করার চেষ্টা করেছে চতুর্থ শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রকে। তবে শেষ রক্ষা হয়নি বৃদ্ধের। ঘটনার ২৪ ঘণ্টা না পেরোতেই গ্রেফতার হন তিনি। এখন তিনি কারাগারে। চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচখাইন এলাকায় মঙ্গলবার এ ঘটনা ঘটে।

ঘটনার পরই শিশুটির মা রাউজান থানায় মামলা দায়ের করেন। অভিযান পরিচালনা করে বুধবার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচখাইন এলাকার এক মাজার প্রাঙ্গণ থেকে পলায়নরত অবস্থায় তাকে আটক করে পুলিশ। আটক জালাল আহম্মদ (৬০) লোহাগাড়া উপজেলার আমিরাবাদ সুন্নিয়া পাড়া এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।

জানা যায়, গত মঙ্গলবার ক্লাস শেষে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রকে মোবাইল ও টাকা দেওয়ার লোভ দেখিয়ে জঙ্গলে নিয়ে যায় জালাল। সেখানে জোরপূর্বক শিশুটির প্যান্ট খুলে বলাৎকারের চেষ্টা ও তার বুকে কামড়ে রক্তাক্ত করে। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে বিস্তারিত বলে। শিশুটির মা বাদী হয়ে জালালকে একমাত্র আসামি করে রাউজান থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযানে নামে।

সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম বলেন, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও জালাল এসব কাজ করছে। এর আগেও তার বিরুদ্ধে একের পর এক শিশু বলাৎকারের অভিযোগ আসে। মনে হচ্ছে, সে বিকৃত যৌনাচারে অভ্যস্ত একজন মানুষ। তাকে জিজ্ঞাসাবাদ ও আরও তথ্য উদঘাটনের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, আটক জালাল আহম্মদকে একজন অভ্যাসগত শিশু বলাৎকারকারী হিসেবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। এর আগেও ২০১৫ সালের অনুরূপ এক শিশু বলাৎকারের ঘটনায় বেশ কয়েক মাস জেল খাটেন তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১১ বছরের শিশুকে ৬০ বছরের বৃদ্ধের বলাৎকারের চেষ্টা

আপডেট সময় ১০:৩৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২