ঢাকা ০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেয়ারম্যানের কাণ্ড, ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জে বাইসাইকেল চুরির অভিযোগে এক যুবককে মারপিটের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া আড়াই মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে এক যুবককে বেদম পেটাচ্ছেন সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু। নির্যাতন না করার জন্য নানা আকুতি করছেন ওই যুবক। তারপরও তার বুকের ওপর পা দিয়ে এবং গলায় গামছা পেঁচিয়ে তাকে মারধর করা হচ্ছে।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, ভিডিওটি তিনি দেখেছেন। এটি ১৭ অক্টোবরের ঘটনা বলে জেনেছেন তিনি। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। ওই ভিডিওর নির্যাতনের শিকার যুবকের নাম শহীদুল ইসলাম। বাইসাইকেল চুরির অভিযোগে তাকে পেটানো হয়েছে। অন্যদিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে চেয়ারম্যান শহীদ রানা টিপু জানান, ছেলেটি হেরেইনসেবি এবং পার্শ্ববর্তী শাহাজাহনপুর ইউনিয়নে তার বাড়ি। কিন্তু এর আগেও সে এই এলাকায় বেশ কয়েকটি সাইকেল চুরি করেছে। তাই তাকে সামান্য মারধর করা হয়েছে। কিন্তু প্রতিপক্ষ বিষয়টি নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চেয়ারম্যানের কাণ্ড, ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১